২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ফেডারেশনের মিছিলে 'ছাত্রলীগের' হামলা

মানিকগঞ্জে ছাত্র ফেডারেশনের মিছিলে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

মানিকগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে ছাত্র ফেডারেশনের মিছিলে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় চার কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে ছাত্র ফেডারেশন। রোববার ঢাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালের সময় পুলিশি হামলা ও আটকের ঘটনায় ছাত্র ফেডারেশন এ বিক্ষোভ মিছিল বের করে। ছাত্র ফেডারেশন সরকারি দেবেন্দ্র কলেজ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আল জাহিদ সাংবাদিকদের জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছলে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। জেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ হামলায় ছাত্রলীগ জড়িত নয়। মানিকগঞ্জ সদর থানার ওসি আবু তাহের মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৫ ঘ.