২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মিছিল থেকে ককটেল, একজন আহত

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিএনপির মিছিলের সময় ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিএনপির মিছিলের সময় ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। রোবাবর বিকেলে রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজয়নগরে পুলিশের সঙ্গে মিছিকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। মিছিলকারীরা কস্তুরি হেটেলের পাশের গলিতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল ছোড়ে। পরে পুলিশ ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় বলে জানান তিনি। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা মেহেদি জানান, মিছিলকারীদের ককটেল বিস্ফোরণে এক সংবাদকর্মী আহত হয়েছেন। তবে তার পরিচয় জানাতে পারেননি তিনি। তারেক রহমান, হারিছ চৌধুরী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে রোববার ২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই অভিযোগপত্র জমা দেওয়ার সময় বিএনপি সমর্থক আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ দেখায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জেকে/১৮১৫ ঘ.