২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ উপজেলার ২৩ ইউপির ফল

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ২৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

চট্টগ্রাম, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ২৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে সাতকানিয়ায় ১৭ এবং লোহাগাড়ায় ছয় ইউপির নির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা। সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে রাত ১১টায় ফল ঘোষণা করা হয়। সাতকানিয়া উপজেলার ১৭ ইউনিয়নে আওয়ামী লীগ পাঁচটিতে, বিএনপি দুইটিতে, জামায়াত পাঁচটিতে, এলডিপি তিনটিতে এবং নির্দলীয় দুই জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিতরা হলেন- খাগরিয়া ইউনিয়নে মো.জসিম উদ্দিন, ধর্মপুরে মো. ইলিয়াস চৌধূুরী, ছদহায় মোসাদ হোসেন চৌধুরী, নলুয়ায় অধ্যাপক নুরুল আফসার এবং আমিলাইশে সরওয়ার উদ্দিন চৌধুরী। বিএনপি সমর্থিতরা হলেন- কেউচিয়ায় নুর হোসেন ফুরক এবং কালিয়াইশে সব্বির আহমদ ওসমানি। ঢেমশা ইউনিয়নে অধ্যাপক রমজান আলী মো.সাইফুল্লাহ, পুরানগড়ে রাশেদ হোসেন শিকদার এবং এঁওচিয়ায় এলডিপি সমর্থিত প্রার্থী মাহমুদুল হক চৌধুরী। জামায়াত সমর্থিতরা হলেন- সাতকানিয়া সদর ইউনিয়নে মাহামুদুল হক,সোনাকানিয়ায় নুর আহমদ, মাদার্শায় মো ইব্রাহিম, চরতীতে ডা. রেজাউল করিম এবং কাঞ্চনায় মাওলানা মোজাফ্ফর আহমদ। এছাড়া পশ্চিম ঢেমশায় সরওয়ার কামাল এবং বাজালিয়ায় নুরুল আমিন নির্দলীয় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। লোহাগাড়া উপজেলার ছয় ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- বড়হাতিয়া মোহাম্মদ জোনায়েদ, পুটিবিলায় ফরিদুল আলম, কলাউজানে আবদুল ওয়াহেদ, পদুয়ায় লিয়াকত আলী চৌধুরী, চুনতিতে জয়নাল আবেদীন এবং চরম্বরায় সাদত উল্লাহ। গত ৩১ মে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৬৫৯ ঘ.