নওগাঁ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর বদলগাছী উপজেলার আট ইউপি নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।
এরমধ্যে পাঁচটিতে বিএনপি, দুইটিতে আওয়ামী লীগ সমর্থিত এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে এসব ইউনিয়নের ফল ঘোষণা করেন জেলা নির্বাচন কমিশন সাইফুল ইসলাম।
বিএনপি সমর্থিত চেয়ারম্যানরা হলেন- বালুভরায় মো. আল এমরান হোসেন, বদলগাছী সদরে এম এম গফুর, মথুরাপুরায় আব্দুল হাদি চৌধুরী, পাহাড়পুরে সুলতান মাহমুদ সরদার, কোলায় গোলাম রব্বানী মুকুল।
আওয়ামী লীগ সমর্থিত এমরান হোসেন খান রতন বিলাশবাড়ীতে এবং শামসুল আলম খান আধাইপুরে চেয়ারম্যান নির্বাচিত হন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী মীর মহিউদ্দিন আলমগীর মিঠাপুর ইউনিয়নে জয়ী হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৬ ঘ.
bdnews24