২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাম দলগুলোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া

রাষ্ট্রধর্মসহ ৭২'র সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক ধারা রেখে পঞ্চদশ সংবিধান সংশোধন বিল সংসদে পাস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বামপন্থী দলগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 12:55 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রধর্মসহ ৭২'র সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক ধারা রেখে পঞ্চদশ সংবিধান সংশোধন বিল সংসদে পাস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বামপন্থী দলগুলো। তবে মহাজোটের শরিক কয়েকটি বাম দল বলেছে, সংবিধান সংশোধন নিয়ে মহাজোটে কোনো প্রভাব পড়বে না। ওয়ার্কার্স পার্টির একাংশ ও গণফোরাম মহাজোট থেকে বাম দলগুলোকে বেরিয়ে এসে সংবিধান সংশোধনীর কয়েকটি ধারার প্রশ্নে 'স্বাধীন' অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। সংবিধানে রাষ্ট্রধর্ম, ধর্মভিত্তিক দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া, বিসমিল্লাহ... রাখা এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দেওয়ার বিষয়ে মহাজোটের শরিক সাতটি বাম দল আপত্তি জানিয়ে আসছে। এ দলগুলো হলো- ওয়ার্কার্স পার্টি, জাসদ, সাম্যবাদী দল, ন্যাপ, গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি ও গণ আজাদী লীগ। পঞ্চদশ সংবিধান সংশোধন বিল পাস হওয়ার পর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা হেরে গেছি। তবে আগামী সময়ের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবো।" তিনি বলেন, সংবিধান সংশোধন নিয়ে মহাজোটে কোনো টানাপড়েনের সৃষ্টি হবে না। সংবিধান সংশোধন বিলের কয়েকটি ধারা সংশোধনের প্রস্তাব তুলে ধরে জাসদ সভাপতি হাসানুল হক ইনু সংসদে বলেন, মহাজোটের ঐক্য বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। সংশোধনী প্রস্তাবের বিষয়ে যে সিদ্ধান্তই আসুক না কেন মহাজোটে এর কোনো প্রভাব পড়বে না। পঞ্চদশ সংবিধান সংশোধন বিল পাসের ঘটনাকে 'পাকিস্তানি মতাদর্শের কাছে আত্মসমর্পণ' বলে আখ্যায়িত করেছেন গণফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "এর মধ্য দিয়ে দেশে সা