২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জেএমবি সদস্য গ্রেপ্তার

জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্যদের বিরুদ্ধে মামলার বিচারককে হুমকি দেয়ার অভিযোগে গাজীপুরে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

গাজীপুর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্যদের বিরুদ্ধে মামলার বিচারককে হুমকি দেয়ার অভিযোগে গাজীপুরে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মীরের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন জানান। গ্রেপ্তারকৃত মো. মনিরুজ্জামান (৪৭) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার টেকপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, মনিরুজ্জামান গাজীপুর জেলাসহ বিভিন্ন জেলায় জেএমবি'র সদস্যদের বিরুদ্ধে বিচারাধীন মামলার বিচারকদের হুমকি প্রদান এবং বিভিন্ন কৌশলে জামিনের চেষ্টা চালাত। মাস খানেক ধরে সে গাজীপুরের অতিরিক্ত জজ আদালতে জেএমবি সদস্যের বিরুদ্ধে বিচারাধীন মামলার বিচারক মো. জাকির হোসেনকে টেলিফোনে হুমকি দিচ্ছিলো। পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে মীরের বাজার এলাকা থেকে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও বেশকিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭৩৬ ঘ.