২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মনিরপেক্ষ সংবিধানে রাষ্ট্রধর্মও থাকলো

দুই সামরিক শাসক জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের সময়ে সংবিধানে যুক্ত হওয়া বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখেই পঞ্চদশ সংশোধনী অনুমোদন করেছে জাতীয় সংসদ। তবে এর সঙ্গে সংবিধানের মূল চারনীতিতে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হয়েছে, বাম দলগুলোর মতে- এটা সাংঘর্ষিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই সামরিক শাসক জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের সময়ে সংবিধানে যুক্ত হওয়া বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখেই পঞ্চদশ সংশোধনী অনুমোদন করেছে জাতীয় সংসদ। তবে এর সঙ্গে সংবিধানের মূল চারনীতিতে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হয়েছে, বাম দলগুলোর মতে- এটা সাংঘর্ষিক। বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার বিষয়ে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির দুই সদস্য আপত্তি জানিয়েছিলেন। এ বিষয়ে সংশোধনী প্রস্তাবও দিয়েছিলেন বেশ কয়েকজন সংসদ সদস্য। পঞ্চম সংশোধনী বাতিলের রায়ে সর্বোচ্চ আদালতও বলেছিল, সংবিধানকে সামরিক ফরমানের মাধ্যমে পরিবর্তনের আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। শেষ পর্যন্ত রাষ্ট্রধর্ম ইসলাম রেখে অন্যান্য ধর্মের সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করার বিধান যোগ করে সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হয়। এই পুরো প্রক্রিয়া চলাকালে প্রধান বিরোধী দল বিএনপি সংসদে অনুপস্থিত ছিল। সংশোধিত সংবিধানের ২ক) অনুচ্ছেদে এ সম্পর্কিত সংশোধনীতে বলা হয়েছে, 'হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করবে।' বাম দল ও সুশীল সমাজের একটি অংশের দাবি থাকলেও ধর্মভিত্তিক রাজনীতিতে কোনো ধরনের প্রত্যক্ষ বিধিনিষেধ আরোপ করা হয়নি সংশোধিত সংবিধানে। অবশ্য সা