২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ঢিলেঢালা হরতাল

মেয়র গ্রেপ্তারের প্রতিবাদে সিরাজগঞ্জ পৌরসভায় বিএনপির ডাকা আধাবেলা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 06:52 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

সিরাজগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র গ্রেপ্তারের প্রতিবাদে সিরাজগঞ্জ পৌরসভায় বিএনপির ডাকা আধাবেলা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। রোববার সকাল থেকে হরতালের মধ্যেই শহরে সিএনজি অটোরিকশা, ইজিবাইক ও রিকশা চলতে দেখা যায়। সরকারি-বেসরকারি বিভিন্ন অভিসে কার্যক্রম ছিলো স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠানও খোলা ছিলো। দোকানপাটও ছিলো খোলা। তবে এমএ মতিন বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। হরতালের সমর্থনে বিএনপির কোনো মিছিল দেখা যায়নি। সকাল থেকে জেলা আওয়ামী লীগ ও বিএনপি কার্যালয়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশ মোতায়েন ছিলো। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোকাদ্দেছ আলীকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার রাতে ঢাকায় গ্রেপ্তার করে। এর প্রতিবাদে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডাকে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.