২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ভোট গণনার সময় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুই ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 05:34 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

সিলেট, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোট গণনার সময় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুই ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার রাতে ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মজিরউদ্দিন চাকলাদার ও আবদুর রহিমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছুঁড়েছে। আহতদের মধ্যে রয়েছেন- পুলিশ কনস্টেবল তরুণ, আনসার সদস্য রাসেল আহমদ (৩০), নগর গ্রামের দুলাল মালাকার (২৩), ইমাম (৫৫), আবদুল কাদির (২৬)। বাকিদের নাম জানা যায়নি। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেটের পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বলেন, ভোট গণনাকালে ওই দুই প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালায়। এ সময় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছুঁড়েছে বলেও তিনি নিশ্চিত করেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ভোট গণনা শেষ হয়, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/২৩১১ ঘ.