শেরপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে দ্বিতীয় দফায় ৭টি ইউনিয়নে নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
ইউনিয়নগুলো হচ্ছে পাকুরিয়া, ভাতশালা, কামারিয়া, রৌহা, বাজিতখিলা, গাজীরখামার ও ধলা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে ৫৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নগুলোতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯০৬ জন।
৭৩ টি ভোটকেন্দ্রে ২৩১ টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে। ভোটকেন্দ্রের ৪০টিকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিিহ্নত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০১৮ ঘ.
bdnews24