গাজীপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনোত্তর সহিংসতায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় তিন জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতরা হলেন শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের হানিফা ঢালীর ছেলে ক্লিনটন (২৬), আহমদ আলী মৃধার ছেলে রুবেল মৃধা (২৫) এবং আফাজ উদ্দিনের ছেলে টটু (২৪)।
রোববার অনুষ্ঠিত কাওরাইদ ইউনিয়ন পরিষদ ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থী একেএম রিপন আনসারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম মণ্ডলের অনুসারীরা সোমবার সকালে হয়দেবপুরে ওই তিন জনকে মারপিট করে। আহতরা নির্বাচনে তার হয়ে কাজ করেছিলেন বলে দাবি করেন তিনি।
রিপন আনসারী বলেন, আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তবে শ্রীপুর থানার এএসআই মো. জিন্নাহ জানান, এ ধরনের কোনো অভিযোগ এখনো থানায় আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৯৫৩ ঘ.
bdnews24