২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আলতাফ-হাফিজকে আদালতে পাঠানো হবে'

গ্রেপ্তার সাবেক দুই মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদকে সোমবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 04:56 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার সাবেক দুই মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদকে সোমবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। রোববার রাতে গুলশান জোনের ডিসি লুৎফুল কবির জানান, গ্রেপ্তার সাবেক দুই মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদকে আগামীকাল [সোমবার] সকালে আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে তারা ক্যান্টনমেন্ট থানার হেফাজতে রয়েছেন। বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৩৬ ঘণ্টা হরতালের শুরুর দিন রোববার সকালে মহাখালীতে হরতালের সমর্থনে পিকেটিংয়ের সময় ওই দুই সাবেক মন্ত্রী গ্রেপ্তার হন। তারা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধান সংশোধনের পরিকল্পনার প্রতিবাদে রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে হরতাল কর্মসূচি দিয়েছে দল দুটি। গুলশান থানার ওসি শাহ আলম সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যান চলাচলে বাধা দেওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এসআইএম/পিডি/২২৫৮ ঘ.