নারায়ণগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করে পুলিশ আরো একটি মামলা দায়ের করেছে। এ নিয়ে গত তিন দিনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা হলো।
সোমবার রাতে সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সরাফত বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়।
মামলায় গ্রেপ্তার শ্রমিকদল নেতা আমানউল্লাহ ও ইমামউদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।
আসামিদের মধ্যে রয়েছেন- জেলা কৃষক দল সভাপতি জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা নেতা পারভেজ আহমেদ, সদর উপজেলা সভাপতি আব্দুর রহমান, শহর সহ-সভাপতি সুরুজ্জামান, হাজী আমান, জামায়াত নেতা মনোয়ার হোসেন, মমিনুল হক, নাসিরউল্লাহ, মাহবুব হোসেন, মোক্তার হোসেন, বাবুল মিয়া, পান্নাইয়া, আক্তার হোসেন, খোকন শাহ, ভুট্টু বাবুর্চি, মনির মিয়া, গাজী সালাউদ্দিন, রাসেল, অপু, আফজাল হোসেন, রিপন, রকি, বিল
bdnews24