২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রে সংঘর্ষ, আহত ১৫

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নে মঙ্গলবার বিকালে নির্বাচনী সহিংসতায় এক চেয়ারম্যান পদপ্রার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

মুন্সীগঞ্জ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নে মঙ্গলবার বিকালে নির্বাচনী সহিংসতায় এক চেয়ারম্যান পদপ্রার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বালাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির জের ধরে চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল্লাহ রিপন ব্যাপারী ও বাবুল আক্তারের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত বাবুল আক্তারকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া রুহুল আমিন (২২), আরিফ হালাদার (২৩) ও ইদ্রিস শিকদারকে (২৩) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গত ৩১ মে থেকে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে এ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮৪২ ঘ.