ঝিনাইদহ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়্যারম্যান পদের তিন প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের জরিমানা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমীন।
তিনি বলেন, উপজেলার বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনকে ৮ হাজার টাকা, শিপন মৃধাকে ৩ হাজার টাকা এবং কোলা ইউনিয়নের চেয়ারম্যার প্রার্থী আনন্দ মোহনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
৯ জুন ওই তিন ইউনিয়নে ভোট হওয়ার কথা।
গত ৩১ মে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৫০৮ ঘ.
bdnews24