২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণ খালেদার

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 07:31 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুর ১টার দিকে ইস্কাটন থেকে এই কর্মসূচি শুরু করেন তিনি। ইস্কাটনে সাংবাদিক শফিক রেহমানের বাসার সামনে খালেদা জিয়া খাবার বিতরণ কর্মসূচি শুরু করেন। এ সময় তাকে স্বাগত জানান শফিক রেহমান। এ সময় দলের সহসভাপতি সেলিমা রহমান, মহানগর সদস্য সচিব আবদুস সালামসহ ওয়ার্ড কমিশনার ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক দল সেনার গুলিতে নিহত হন জিয়া। বিএনপি এ দিনকে তার 'শাহাদত দিবস' হিসেবে পালন করে। এ দিন সেগুনবাগিচা, হাইকোর্টের মাজার সংলগ্ন এলাকা, নয়া পল্টন, শিশু একাডেমী, তোপখানা রোড, নবাবপুর, সূত্রাপুর, নয়া বাজার, বংশাল, ফকিরের পুল, শাহজাহানপুর, মতিঝিল এজিবি কলোনি, শান্তিনগর, রাজারবাগসহ ২৩টি স্থানে খাদ্য বিতরণ করার কথা রয়েছে খালেদার। রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির খাবার বিতরণের এই কর্মসূচি সোমবার থেকে শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৩২৪ ঘ.