খুলনা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবদল নেতা ওমর ফারুক তূর্য হত্যা মামলার আসামিকে রাজনৈতিক বিবেচনায় রেহাই দেওয়ার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দিয়েছে তারা।
২০০৫ সালের ৬ অগাস্ট নগরীর মহেশ্বরপাশা ক্লাবে পিটিয়ে হত্যা করা হয় তূর্যকে। তার বোন লুৎফা আক্তার মিতা নয়জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় যুবলীগের কামরুল হাসান হাবুসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
স
bdnews24