২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

মুন্সীগঞ্জ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বালুরচর ইউনিয়নের কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সদস্য প্রার্থী রহমত উল্লাহ ও গোলজার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম জানা যায়নি। সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫-১০ মিনিটের মতো ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। কেউ গুরুতর আহত হয়নি। পরে র‌্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬০৮ ঘ.