২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিএনপি নেতা খুন

রাজধানীর ফার্মগেটে বৃহস্পতিবার রাতে গুলি করে ও কুপিয়ে বিএনপির স্থানীয় নেতাকে খুন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 06:14 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফার্মগেটে বৃহস্পতিবার রাতে গুলি করে ও কুপিয়ে বিএনপির স্থানীয় নেতাকে খুন করা হয়েছে। নিহত কাজী আব্দুর রহমান (৩৫) ৩৯ নম্বর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ফার্মগেটে বিজ্ঞান কলেজের সামনে তাকে খুন করা হয়। আকতার হোসেন নামে বিএনপির এক নেতা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে কাজি আব্দুর রহমান একটি প্রাইভেটকারে ওঠার সময় কয়েকজন সন্ত্রাসী এসে তাকে এলোপাতাড়ি গুলি করে এবং কুপিয়ে দ্রুত চলে যায়। সন্ত্রাসীদের গুলিতে রহমান ছাড়াও আরো দুই পথচারি গুলিবিদ্ধ হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক রহমানকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন, সাধন কুমার (৪২) ও বিপ্লব হোসেন (৩২)। তাদের অবস্থা আশংকামুক্ত। তেজগাঁও জোনের সহকারি পুলিশ কমিশনার আনিসুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং রহমানের রাজনৈতিক-পারিবারিক লোকজনের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। বিএনপির ঢাকা মহানগরীর আহবায়ক ঢাকা সিটি কর্পোারেশনের মেয়র সাদেক হোসেন খোকা এবং সদস্য সচিব আব্দুস সালাম এই হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/০০১১ ঘ.