২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার

নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জালিরপাড় ইউপির এক চেয়ারম্যান প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 06:56 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

গোপালগঞ্জ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জালিরপাড় ইউপির এক চেয়ারম্যান প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১২ টার দিকে চেয়ারম্যান প্রার্থী মিহির কান্তি রায়কে জলিরপাড় গ্রামে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মুকসুদপুর থানার ওসি কেএম লিয়াকত আলী জানান, মিহির কান্তি রায় নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রচুর টাকা ব্যয় করছেন। গ্রেপ্তারের সময় তিনি তার সমর্থকদের জন্য বড় ধরনের আপ্যায়নের ব্যবস্থা করছিলেন বলে পুলিশ জানায়। মিহিরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২৪৫ ঘ.