ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে রোববার। বিকাল ৪টায় এ অধিবেশন শুরুর কথা রয়েছে।
শনিবার স্পিকার আবদুল হামিদ জানান, অধিবেশন শুরুর আগে বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। ওই বৈঠকেই এ অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।
এ বৈঠকে ১৫ সদস্যের কার্য উপদেষ্টা কমিটির বাইরে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও আইন মন্ত্রী শফিক আহমেদকে উপস্থিত থাকবেন।
এটি হতে যাচ্ছে মহাজোট সরকারের তৃতীয় বাজেট অধিবেশন। সংবিধান সংশোধনসহ বাজেট আলোচনায় অংশ নিতে এ অধিবেশনে বিরোধী দলকে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার।
রোববার শুরু হয়ে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত এ অধিবেশন চলতে পারে বলে স্পিকার জানান। এর মধ্যে ৯ জুন সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
স্পিকার আবদুল হামিদ বলেন, "৩০ জুনের মধ্যে বাজেট পাশের বাধ্যবাধকতা রয়েছে। বাজেটের বাইরে আইন প্রণয়ন ও অন্যান্য কার্যাবলী শেষ করতে আরো ১৩/১৪ দিন সময় লাগতে পারে।"
এ অধিবেশনে পঞ্চদশ সংবিধান সংশোধনীর জন্য বিশেষ কমিটির সুপারিশ বিল আকারে উপস্থাপনে কথা রয়েছে।
সংসদ সচিবালয়ের আইন শাখার একজন কর্মকর্তা জানান, নবম অধিবেশনের জন্য (গত ১৮ মে পর্যন্ত) স্থায়ী কটিতে বিবেচনাধীন আটটি বিল ও সংসদে উত্থাপনের অপেক্ষায় দুইটি বিল রয়েছে।
অধিবেশনের শুরুতে ৯ বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব আনা হবে বলে জানা গেছে।
এ তালিকায় রয়েছেন, সাবেক মন্ত্রী ও প্রাদেশিক সরকারের এমএলও ভবানী শংকর বিশ্বাস, সাবেক চীফ হুইপ ও বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবদুস সালাম, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য আজিজুর রহমান ওরফে লাল আজিজ, সাবেক এমপি মতিয়ার রহমান চৌধুরী, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য এ এইচ ফয়জুল হাসান, নুরুল ইসলাম পাপু মিঞা, সাবেক এমপি হাসিনা রহমান ও ৭ নম্বর সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান।
সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের কাছে এ অধিবেশনের জন্য ১৮ মে পর্যন্ত পাওয়া বিলগুলো হচ্ছে- দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল-২০১১, অর্পিত্ত সম্পত্তি প্রত্যার্পণ (সংশোধন) বিল-২০১০, ব্যাংক কোম্পানী (সংশোধন) বিল-২০১০, আর্থিক প্রতিষ্ঠান (সংশোধন) বিল-২০১০, জনস্বার্থ সংশ্লি
bdnews24