ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এবং মাগুরার সদর উপজেলায় সংঘর্ষ ও হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছে। এ সময় অন্তত ১২টি ঘর ভাংচুর করা হয়।
এর মধ্যে বুধবার রাতে বাগাতিপাড়ার কলাবাড়িয়া বাজারে ইউপি নির্বাচনের প্রচারকালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়।
মাগুরার সদর উপজেলার মঘি ইউনিয়নে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সকালে প্রতিপক্ষের সমর্থকদের ওপর হামলা চলালে অন্তত ১০ জন আহত হয়। এসময় ১২টি ঘরবাড়ি ভাংচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
নাটোর : বুধবার রাত ৯টার দিকে কলাবাড়িয়া বাজারে ফাগুয়াড়দিয়াড় ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় উভয় প্রার্থীর সমর্থকরা বাজারে প্রচার চালাচ্ছিলেন। হঠাৎ করেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে কাথাকাটি শুরু হয়ে যায়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
বাগাতিপাড়া থানার ওসি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উভয় পক্ষের সমর্থকরা পরস্পরের ওপর লাঠি ও রড নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়।
আহতদের মধ্যে ওমর ফারুক (২৮), শহিদুল ইসলাম (৩২), তৈয়জদ্দিন (৪২), আয়নাল হোসেন (৩৫), রবিউল (৩৫) ও এনামুলকে (২৮) বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে
bdnews24