২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণভোট ছাড়া সংবিধান সংশোধন নয়: ফারুক

গণভোট ছাড়া সংবিধান সংশোধন মেনে নেওয়া হবে না বলে সরকারি দলকে হুঁশিয়ার করেছেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 08:17 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণভোট ছাড়া সংবিধান সংশোধন মেনে নেওয়া হবে না বলে সরকারি দলকে হুঁশিয়ার করেছেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, "সংবিধান সংশোধন করতে হলে গণভোট হতে হবে। একতরফাভাবে সংবিধান সংশোধন করে তা জাতির ওপর চাপিয়ে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না। আন্দোলন শুরু হবে।" সংবিধান সংশোধনের সরকারের চলমান প্রক্রিয়ায় বিএনপি অংশ নেয়নি। তারা এর সমালোচনা করে আসছে। তবে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি আগামী অধিবেশনেই তাদের প্রতিবেদন উত্থাপন করছে। ফারুক বলেন, "সরকার বর্তমান সংসদকে অকার্যকর করে ফেলেছে। সংসদ সার্বভৌম নয়। সংসদ নেতার ইশারায় সংসদ চলে।" জাতীয়তাবাদী নাগরিক সংসদ আয়োজিত 'সংবিধান সংশোধনে সরকারের ভূমিকা এবং নাগরিক প্রত্যাশা' শীর্ষক এ আলোচনা সভার প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ বলেন, "জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধানের মৌলিক পরিবর্তন জাতির কাছে গ্রহণযোগ্য হবে না।" সংসদ উপদেষ্টা খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-মতিন) আবু নাসের মো. রহমাতুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকমল বড়