২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিসমিল্লাহ রেখেই সংবিধান সংশোধন করুন'

বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম ইসলাম রেখেই সংবিধান সংশোধন করার দাবি জানিয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

সাতক্ষীরা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম ইসলাম রেখেই সংবিধান সংশোধন করার দাবি জানিয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। বুধবার সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জনসভায় তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, আল্লাহ'র আইনের বিরুদ্ধে রায় দেওয়ার অধকার কারো নেই। সংবিধানে বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম ইসলাম রেখেই সংশোধন করতে হবে। তা না হলে এদেশের লাখো জনতা জীবন দিয়ে হলেও তা রক্ষা করবে। স