২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নেতাদের সঙ্গে খালেদার জরুরি বৈঠক

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশান-২ নম্বর সড়কে খালেদার বাসভবনে রাত পৌনে ৯ টায় এই বৈঠক শুরু হয়। তা চলে রাত ১১টা ২৫ মিনিট পর্যন্ত। বৈঠকে শুরুর আগে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আলোচনা করতে ম্যাডাম (খালেদা) দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।'' তিনি আরো বলেন, উচ্চ আদালতের এ রায়ের বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বুধবার জানানো হবে। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মঙ্গলবার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এর আওতায় আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দিয়েছে আদালত। সর্বোচ্চ আদালত আরো বলেছে, বিদায়ী প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে সংসদ এ সরকার পদ্ধতি সংস্কার করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৩০ ঘ.