২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ নির্মূলে সচেতনামূলক কর্মসূচি তদারকিতে কমিটি হচ্ছে

সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল ও মাদকাসক্তি প্রতিরোধে সরকার নির্দেশিত সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে কি না- তা তদারকিতে আলাদা কমিটি করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল ও মাদকাসক্তি প্রতিরোধে সরকার নির্দেশিত সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে কি না- তা তদারকিতে আলাদা কমিটি করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ে রোববার জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এ কথা জানান। স্কুলে অ্যাসেম্বলি এবং মসজিদে জুমার নামাজের খুতবার আগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এসব কর্মসূচি সুষ্ঠুভাবে পালিত হচ্ছে কি না- তা তদারক করে এ কমিটি প্রতিবেদন দেবে। তবে অনেক মসজিদেই এ নির্দেশনা পালিত হচ্ছে না- এ অভিযোগ করে তিনি বলেন, "খুতবার আগে সব ইমামকে সচেতনামূলক বক্তব্য দিতে হবে। প্রত্যেক জেলা প্রশাসককে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।" এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তির নেতৃত্বে এই কমিটি কাজ করবে। সন্ত্রাস বা জঙ্গিবাদ কোনো দলের বিষয় নয়। জঙ্গিবাদ নির্মূলে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।" স্বারষ্ট্র প্রতিমন্ত্রী আরো জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে প্রচারাভিযান শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশনে সীমাবদ্ধ না রেখে অন্যান্য গণমাধ্যমে প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। এছাড়া ইসলামী চিন্তাবিদদের নিয়ে সচেতনামূলক অনুষ্ঠান প্রচারেরও সুপারিশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/এইচএ/১৭২৬ ঘ.