ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের সাংসদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, ভারতের পুরুলিয়ায় অস্ত্র ফেলার ঘটনায় জড়িতদের 'নাম প্রকাশ পাওয়ায়' তিনি এখন 'অপবাদমুক্ত'।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, "গত ১৫ বছর ধরে যে অপবাদের বোঝা আমি বয়ে বেড়িয়েছি, আজ তা থেকে মুক্ত হয়েছি। কারণ ওই ঘটনায় সঙ্গে জড়িত কিম ডেভি নিজেই বলেছেন, অস্ত্র ফেলার ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থা র' এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ফাইভ সরাসরি জড়িত ছিল।"
১৯৯৫ সালের ১৭ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া এলাকায় বিমান থেকে প্রচুর অস্ত্র ফেলা হয়। ওই ঘটনার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী বিভাগের তৎকালিন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) সুবিদ আলী ভূঁইয়া জড়িত ছিলেন বলে ভারত ও বাংলাদেশের কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
পরে অস্ত্র ফেলার ঘটনায় বিমানের পাইলট পিটার ব্লিচসহ ৬ জনকে গ্রেপ্তার করে ভারত। তবে আরেক অভিযুক্ত কিম ডেভ ওই সময় ভারত থেকে পালিয়ে যান। ২০০০ সালে ব্লিচসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় ভরতের একটি আদালত। পরে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপে ২০০৪ সালে রাষ্ট্রপতির ক্ষমায় ছাড়া পান ব্লিচ।
কিম স
bdnews24