২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিজ্ঞাসাবাদ শেষে হরকাতুল নেতা সাব্বির কারাগারে

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির ও তার সহযোগী আইনুল হককে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পাঁচদিন জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 04:25 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির ও তার সহযোগী আইনুল হককে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পাঁচদিন জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক কাজী শহীদুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তার আর কোনো রিমান্ড আবেদন না থাকায় এ আদেশ দেন। আদালতের পরিদর্শক রবীন্দ্র নারায়ণ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেন। মাওলানা সাব্বির রমনার বটমূলে বোমা হামলা মামলার অন্যতম আসামি। গত ২৬ এপ্রিল এ দুজনকে পাঁচদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ থানার পরিদর্শক আবদুর রশিদ। মাওলানা সাব্বির ও তার সহযোগী আইনুল হকের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন র‌্যাব-১০ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আলতাফ হোসেন মোল্লা। গত ২৪ এপ্রিল রাতে তাদেরকে কেরানীগঞ্জের আটিবাজার পাঁচদোনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২২১৮ ঘ.