২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্নীলা ইউনিয়নে চেয়ারম্যান জামায়াতের মীর কাশেম

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত মাস্টার মীর কাশেম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

কক্সবাজার, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত মাস্টার মীর কাশেম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে মঙ্গলবার ভোটগ্রহণের পর রাতে ফল ঘোষণা করা হয়। কাশেম পেয়েছেন ৪ হাজার ৪৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জালালউদ্দিন চৌধুরী পেয়েছেন ৪ হাজার ২৬৫ ভোট। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহবুব মোর্শেদ ৪ হাজার ৭৬ ভোট ও বর্তমান চেয়ারম্যান এসকে আনোয়ার ৩ হাজার ৬৯৬ ভোট পেয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১০ ঘ.