২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আ.লীগের সঙ্গে হাসিনার বৈঠক বাতিল

চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্ধারিত বৈঠকটি মঙ্গলবার হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্ধারিত বৈঠকটি মঙ্গলবার হচ্ছে না। মঙ্গলবার চট্টগ্রাম সফরকালে নগর কমিটির কোন্দল নিরসনে বিবাদমান দুই পক্ষের নেতাদের নিয়ে বৈঠকে বসার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সে অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে দলীয় নেতাদের চিঠিও দেওয়া হয়েছিল। রোববার আরেকটি চিঠি দিয়ে বৈঠক বাতিলের কথা জানিয়েছে জেলা প্রশাসন। একইসঙ্গে মঙ্গলবার দুপুরে সরকারি কর্মকর্তাদের নিয়ে 'জেলার উন্নয়ন বিষয়ক' সভাও বাতিল করা হয়েছে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলা প্রশাসন চিঠি দিয়ে আমাদের বৈঠক বাতিলের বিষয়ে জানিয়েছে। তবে তারা কারণ জানাননি।" চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানে এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে বিকালের দুটি কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে দুপুর পর্যন্ত নির্ধারিত কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। তিনি জানান, সফরসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সকাল ১১টায় তিনি নগরীর ছলিমপুরে 'এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন'-এর নিজস্ব ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর নগরীর মনসুরাবাদে 'চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের' নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে দুপুর সোয়া ১টায় চট্টগ্রাম ত্যাগ করবেন। আগের সফরসূচিতে দুপুর ২টা থেকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এবং তারপর নগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ৫০ মিনিট বৈঠক করার কথা ছিল প্রধানমন্ত্রীর। নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও যুগ্ম সম্পাদক আফছারুল আমীনের অনুসারী দুপক্ষের নেতা-কর্মীদের দ্বন্দ্ব গত বছরের অক্টোবরে প্রকাশ্য রূপ পায়। এরপর গত ২৬ ফেব্র"য়ারি চট্টগ্রাম সার্কিট হাউজে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে তিন জ্যেষ্ঠ নেতাকে দ্বন্দ্ব নিরসনের দায়িত্ব দেন দলনেত্রী। এরপরেও গত ৭, ১৭ ও ২৬ মার্চ এবং ১৭ এপ্রিল আলাদভাবে কর্মসূিচ পালন করে দুই পক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২১৩৬ ঘ.