২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ছাত্রলীগের ৫ কমিটি বিলুপ্ত

ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার পাঁচটি থানার কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার পাঁচটি থানার কমিটি বিলুপ্ত করা হয়েছে। মহানগর দক্ষিণের সভাপতি আনিসুর রহমান আনিস এবং সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মহানগর দক্ষিণের সবুজবাগ, মতিঝিল, রমনা, লালবাগ এবং শ্যামপুর থানা কমিটির মেয়াদ বিলুপ্ত করা হয়েছে। "পর্যায়ক্রমে অন্য থানার কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হবে।" ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটিও মেয়াদোত্তীর্ণ। ২০০৭ সালের ৪ এপ্রিল এই কমিটি গঠিত হয়। নীতিমালা অনুযায়ী, কমিটির মেয়াদ দু' বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০১৭ ঘ.