২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান হবে

স্থল ও অগভীর সমুদ্রের ৩১টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আগামী জুনের মধ্যে আন্তর্জাতিক দরপত্র ডাকা হবে বলে জানিয়েছেন খনিজসম্পদ প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থল ও অগভীর সমুদ্রের ৩১টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আগামী জুনের মধ্যে আন্তর্জাতিক দরপত্র ডাকা হবে বলে জানিয়েছেন খনিজসম্পদ প্রতিমন্ত্রী। বুধবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রালয় সভাশেষে সাংবাদিকদের এ তথ্য জানান খনিজসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক। "বিডিং রাউন্ড ২০১১ নামে নতুন এ কার্যক্রমে স্থলভাগের ২৩টি ও অগভীর সমুদ্রের আটটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান করা হবে।" উৎপাদন অংশীদারিত্ব চুক্তির (পিএসসি) অধীনে এ অনুসন্ধান হবে জানিয়ে তিনি বলেন, স্থলভাগের ব্লকগুলো অনুসন্ধানের কাজ রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বাপেক্সকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। "কিন্তু এটা নির্ভর করবে বাপেক্সের সক্ষমতার ওপর।" বাপেক্স তার সামর্থ্য অনুযায়ী কতগুলো ব্লকে অনুসন্ধান চালাতে সক্ষম সে বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছে মন্ত্রণালয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেন, অর্থনৈতিকভাবে লাভজনক ব্লকগুলো বাপেক্সকে দেওয়ার চিন্তভাবনা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরবি/পিডি/২১৩৪ ঘ.