২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে হরতালে ভাংচুরের ঘটনায় মামলা

হরতাল চলাকালে সাভারে ভাংচুর, পুলিশকে হুমকি ও যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

সাভার, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল চলাকালে সাভারে ভাংচুর, পুলিশকে হুমকি ও যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে থানার শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে পুলিশ জানিয়েছে। নারী উন্নয়ন নীতির খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পর ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার এ হরতাল ডাকেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। এই হরতালের সমর্থনে সাভারের বিভিন্ন স্থানে মাদ্রাসা শিক্ষক ও ছাত্ররা হামলা চালায় ও ভাংচুর করে। এসময় চার মাদ্রাসা ছাত্রকে আটক করে পুলিশ। সাভার মডেল থানার ওসি মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, হরতালের দিন গ্রেপ্তারকৃত চারজনসহ আরও অনেককেই এ মামলায় আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮১১ ঘ.