ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মসংস্থান বিষয়ে মহাজোটের নির্বাচনী অঙ্গীকারকে বিকৃত করে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, ঘরে ঘরে 'চাকরি' নয়, 'কর্মসংস্থানের' অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছে মহাজোট।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আফতাব বহুমূখী ফার্মস লিমিটেডের বার্ষিক পরিবেশক সমাবেশে তিনি বলেন, "আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্র"তি ছিলো ঘরে ঘরে কর্মস্থানের সুযোগ সৃষ্টি করা। অনেকে একে বিকৃত করে ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্র"তি বলে প্রচার করছেন।"
আওয়ামী লীগের ইশতেহারের ১৫.১ অনুচ্ছেদের বলা হয়েছে, 'সকল কর্মক্ষম নাগরিকের নিবন্ধন করা হবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে তরুণ-তরুণীদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। ১০০ দিনের জন্য কর্মসংস্থানের যে স্কিম গ্রহণ করা হয়েছে তাকে অবলম্বন করে প্রত্যেক পরিবারের জন্য একজন কর্মক্ষম যুবককে কর্মসংস্থানে জন্য এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম পর্যায়ক্রমে কার্যকর করা হবে। ২০২১ সালে এই স্কিমের আওতায় সকল পরিবার সুযোগ পাবে।'
বাংলাদেশে পোল্ট্রি ও মাছ চাষের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মন্তব্য করে কৃষিমন্ত্রী অনুষ্ঠানে বলেন, এসব খাতে বেসরকারিভাবে বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার। পোল্ট্রি শিল্পের মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাবে।
পোল্ট্রি শিল্পের স
bdnews24