২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভোলার তজুমদ্দিন উপজেলা যুবলীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ভোলা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভোলার তজুমদ্দিন উপজেলা যুবলীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার চাদপুর ইউনিয়নের দাসেরহাট ভবানি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সভাপতি শহিদুল্লাহ কিরণকে গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। এছাড়া তিন ইউনিয়নে চার জনকে ভ্রাম্যমান আদালত কারাদণ্ড দিয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের সাত নম্বর কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী শাহাবুদ্দিন এবং তার সমর্থক কবির ও বাবুলকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। একই অপরাধে নীলকমল ইউনিয়নের দুই নম্বর কেন্দ্রে সালাউদ্দিন ও আলম নামে দুই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের পাঁচ নম্বর কেন্দ্র থেকে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম, সদস্য প্রার্থী জাফর উল্লাহ, সালাউদ্দিন, আনোয়ার হোসেন, নুরুল আমিন, নুরনবী, বাবুল শিকদার ও আবু তাহের নসুকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮০৬ ঘ.