২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনীকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ পরিবর্তন

মানহানির একটি মামলায় মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দুই ঘণ্টার মাথায় সে আদেশ পরিবর্তন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 10:30 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির একটি মামলায় মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দুই ঘণ্টার মাথায় সে আদেশ পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় আগামী ২৫ এপ্রিল আদেশ দিতে দিন ধার্য করেন মহানগর হাকিম হারুন অর রশীদ। সকালে রাষ্ট্রদ্রোহ, হুমকি ও মানহানির অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দুটি মামলা করেন সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ জিয়াউল হাসান এবং বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী । তখন এক মামলায় সকাল সাড়ে ১০টার দিকে সমন এবং অন্য মামলায় ১১টার দিকে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন একই বিচারক। কিন্তু পরে দুপুর ১টার দিকে দুই আদেশই পরিবর্তন করে আগামী ২৫ এপ্রিল আদেশ দিতে দিন ধার্য করা হয়। এ বিষয়ে জিয়াউল হাসানের আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সভাপতি শেখ হেমায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রকাশ্য আদালতে ঘোষণা করা আদেশ পরিবর্তন করা হলো। আমি বিভিন্ন টেলিভিশনেও সমনের আদেশের বিষয়টি বলেছি।" প্রস্তাবিত নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে চারদলীয় জোট শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে মামলা দুটি হয়। এ মামলায় আমিনীসহ দুজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। মামলার অন্য বিবাদি হলেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক আহলুল