২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্য 'অপহরণ'

রাঙামাটির জুড়াছড়ি উপজেলায় সোমবার রাতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সমর্থককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

রাঙামাটি, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির জুড়াছড়ি উপজেলায় সোমবার রাতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সমর্থককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। মঙ্গলবার ইউপিডিএফ জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক সোনামনি চাকমা এক বিবৃতিতে এ অভিযোগ করেন। এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে। তবে জেএসএস এ অভিযোগ অস্বীকার করেছে। অপহরণ হয়েছেন- বিলাইছড়ি উপজেলার কাঙারাছড়ি গ্রামের কার্বারী (গ্রাম প্রধান) নাঙ্গো চাকমা (৫০) ও ভালাছড়ি গ্রামের ধেঙা চাকমা (৩৮)। সোনামনি চাকমা বিবৃতিতে বলেন, রাত ১১টার দিকে জেএসএস'র ১০/১৫ জন সদস্য নাঙ্গোকে তার বাড়ি থেকে এবং ধেঙাকে শামুকছড়ি থেকে অপহরণ করে। জেএসএস'র সদস্যরা ওই সময় কেরঙছড়ি গ্রামে কয়েকজনকে মারধর করে এবং তাদের কাছ থেকে মুল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়। জেএসএস'র কেদ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা এ অভিযোগ সত্য নয় বলে জানান। বিলাইছড়ি থানার ওসি দেবপ্রিয় দাশ বলেন, তিনি অপহরণের ঘটনাটি শুনেছেন। তবে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮২০ ঘ.