ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদনহীন উদ্ভিদজাত দ্রব্যাদি, বালাই, উপকারি জীবাণু, মাটি আমদানি রপ্তানির জন্য কারাদণ্ড ও জরিমানার বিধান রেখে 'উদ্ভিদ সংগনিরোধ আইন ২০১১' বিল পাস হয়েছে।
এতে রপ্তানির জন্য সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া যাবে।
রোববার জাতীয় সংসদে কৃষিমন্ত্রী বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।
এ সময় ডেপুটি স্পিকার শওকত আলী অধিবেশনে সভাপতিত্ব করেন। বিরোধী দলের সদস্যরা ওয়াক আউট না করলেও মাগরিবের নামাজের বিরতির পর অনুপস্থিত ছিলেন।
এর আগে গত ১ ফেব্র"য়ারি 'উদ্ভিদ সংগনিরোধ আইন ২০১১' বিল পাসের জন্য সংসদে উত্থাপন করা হয়।
বিলে বলা হয়েছে, এই আইনের মাধ্যমে জাতীয় উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হবে। এই কর্তৃপক্ষ অন্য দেশ হতে বাংলাদেশে সংগনিরোধ বালাই'র অনুপ্রবেশ রোধের লক্ষ্যে উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্যাদি, উপকারি জীবাণু ও প্যাকিং দ্রব্যাদির আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণসহ ২১টি কার্যাবলী পালন করবে।
কৃষি স
bdnews24