২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচনে প্রার্থিতা বাতিলের কারণ জানাতে রুল

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গাজী মো. ইউসুফের প্রার্থিতা বাতিলের কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গাজী মো. ইউসুফের প্রার্থিতা বাতিলের কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ প্রার্থীর রিট আবেদনের প্রেক্ষিতে এই রুল জারি করে। প্রধান নির্বাচন কমিশনার ও জেলা নির্বাচনী কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ২৮ মার্চ এ রিট শুনানির পরবর্তী তারিখ রেখেছে আদালত। গাজী মো. ইউসুফের আইনজীবী বিচারপতি মো. মুনসুরুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র গ্রহণ করার পর কেবল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগে জেলা নির্বাচনী কর্মকর্তা গাজী ইউসুফের মনোনয়নপত্র বাতিল করে দেয়। এক্ষেত্রে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এ ঘটনাকে আইন বহির্ভূত ঘোষণা করতে গত ১১ মার্চ একটি রিট দায়ের করা হয়। ২ এপ্রিল ওই ইউনিয়নের নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/১৬২২ ঘ.