২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সংসদে

ওয়াক আউট করে বেরিয়ে আসার একদিন পর সংসদ অধিবেশনে যোগ দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়াক আউট করে বেরিয়ে আসার একদিন পর সংসদ অধিবেশনে যোগ দিয়েছে বিএনপি। বুধবার বিকাল ৫টায় সংসদ অধিবেশন শুরুর পর কুরআন তেলওয়াতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষে ঢোকেন। মওদুদ বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর সংবাদটি সংসদকে জানিয়ে বলেন, "তিনি ৫ বার এ সংসদের সদস্য ছিলেন। ১/১১ এর ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে তার অবস্থান জাতি মনে রাখবে।" খোন্দকার দেলোয়ার চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে সিঙ্গাপুরে মারা যান। তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মঙ্গলবারের ওয়াক আউটের কারণ তুলে ধরে মওদুদ বলেন, "এক জন দায়িত্বশীল মন্ত্রী শহীদ জিয়া সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য রেখেছেন। আমাদের নেতা শহীদ জিয়া ও খালেদা জিয়া সম্পর্কে আবার এ ধরনের কিছু করা হলে আমরা তার প্রতিবাদ করে ওয়াক আউট করব। তবে আমরা আবার সংসদে ফিরে আসবো। এ সর্তকবাণী এজন্য করছি যাতে আর কখনো কারো সম্পর্কে অশালীন ও অশ্লীল বক্তব্য সংসদে কেউ না রাখেন।" জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যার 'নায়ক' অভিহিত করার মঙ্গলবার রাতে বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বক্তব্য দিলে বিএনপি ওয়াক আউট করে। ৭৪ কার্যদিবস মঙ্গলবার সেদিনই সংসদে ফেরে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৫৫ ঘ.