২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

রংপুর কারমাইকেল কলেজ ও কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগের ওপর ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 10:48 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারমাইকেল কলেজ ও কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগের ওপর ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ। সমাবেশে ছাত্রলীগ জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানায়। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় আয়োজিত সমাবেশে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ যখন নিরক্ষরতা দূরীকরণের কাজ করছে আর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছে তখনই এ ধরনের হামলা হচ্ছে।" ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার বানচাল এবং দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে ছাত্রশিবির অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে।" একই সঙ্গে তিনি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। সমাবেশে আরো বক্তব্য রাখেন ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জেড এ জয়, ঢাবি শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা। এর আগে মধুর কেন্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৪৪ ঘ.