২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ঘণ্টা পর ওয়াক আউট

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার 'নায়ক' অভিহিত করার প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধী দল। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার 'নায়ক' অভিহিত করার প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধী দল। ৭৪ দিন পর সংসদে যোগ দিয়ে সোয়া তিন ঘণ্টার মাথায় ওয়াক আউট করলো বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল । মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যার 'মূল নায়ক' বলে উল্লেখ করেন। এর প্রতিবাদে রাত সোয়া ৮টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে বিএনপি ও এর শরিকদলের সাংসদরা একযোগে ওয়াকআউট করেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে রাত আটটা ১০ মিনিটে পাটমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও স্বাধীনতাবিরোধীরা ছেড়ে চলে গেলে আগামীতে তারা [বিএনপি] আর ক্ষমতার ভাগ বসাতে পারবে না। এ জন্যে তার [বিরোধী দলীয় নেতা] শঙ্কা জাগে। এর আগে খালেদা জিয়া তার বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বলেন, আইন-শৃঙ্খলা ভয়াবহ। দেশে ৭২ থেকে ৭৫ এর মতো অবস্থা দাঁড়িয়েছে। বাড়িতেও মানুষ নিরাপদ নেই। খালেদার ওই বক্তব্যের প্রতি ইঙ্গিত করে লতিফ সিদ্দিকী বলেন, বিরোধী দলীয় নেতা ১৯৭২ থেকে ১৯৭৫ সাল বঙ্গবন্ধু সরকারের যে সমালোচনা করলেন তাতে তিনি প্রমাণ করলেন তার প্রয়াত স্বামী বঙ্গবন্ধু হত্যার নায়ক ছিলেন; এর প্রয়োজন ছিলো। এ সময় খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিরোধী দলের সদস্যরা হৈ চৈ শুরু করেন। এ পর্যায়ে লতিফ সিদ্দিকী বলেন, আমি কোনো অশোভন কথা উচ্চারণ করিনি। মিথ্যা কথাও বলিনি। এরপর সোয়া ৮টার দিকে মওদুদ আহমেদের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াক আউট করেন। মওদুদকে ইঙ্গিত করে পাটমন্ত্রী বলেন, আমি কারো নামোল্লে