ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেছেন, যেকোনো সময়ে যেকোনো ঘটনা ঘটে যেতে পারে।
৭৫ কার্যদিবস অনুপস্থিত থাকার পর মঙ্গলবার সংসদে ফিরে খালেদা বলেন, দেশে সংবিধান নেই। খসড়া সংবিধানে সরকার চলছে। এতে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে।
"এরকম শূন্যতায় যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটে যেতে পারে।"
এ প্রেক্ষাপটে দোষারোপ ও মামলা-হামলা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে খালেদা বলেন, আসুন সম্মিলিতভাবে আলোচনা করে দেশকে এগিয়ে নিতে কাজ করি।'
মঙ্গলবার বিকাল ৫টার দিকে খালেদা জিয়া তার দলীয় ও জোটসঙ্গী দলের সদস্যদের নিয়ে সংসদে প্রবেশ করেন।
স্পিকার আবদুল হামিদ বিরোধীদলীয় নেতাকে অভিনন্দন জানিয়ে বলেন, সংসদকে কার্যকর করতে আমি আশা করি, আপনার সংসদে থাকবেন।
টানা ৭৪ কার্যদিবস অনুপস্থিতির পর বিরোধীদলীয় জোট দল মঙ্গলবার সংসদে ফেরে।
সরকারের সমালোচনা
এক ঘণ্টা সাত মিনিট স্থায়ী বক্তব্যে বিরোধীদলীয় নেতা দেশের বর্তমান অবস্থা, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, শ্রম বাজার, বিচার বিভাগসহ প্রশাসনের দলীয়করণসহ বিভিন্ন বিষয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।
একই সঙ্গে শান্তিতে নোবেলজয়ী ডা. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে 'ওই পথ থেকে' সরে আসার আহবানও জানান তিনি।
কারাবন্দি দলীয় জ্যেষ্ঠ সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর সংসদে যোদ দেওয়ার ব্যবস্থার দাবি জানান খালেদা জিয়া।
মধ্যবর্তী নির্বাচন দাবি
সংসদ সার্বভৌম নয়- উচ্চ আদালতের এ বক্তব্যের প্রসঙ্গ টেনে খালেদা বলেন, উচ্চ আদালতে দলীয় লোকজন নিয়োগ দেওয়া হয়েছে। তারাই আজ বলছে- সংসদ সার্বভৌম নয়।
"এ জন্যই আমি বলেছি- সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী দেওয়া উচিত। দেশের অবস্থা ভালো নয়, মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনমত যাচাই করুন।"
খসড়া সংবিধান না পাওয়ার কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, কোন সংবিধানে দেশ চলছে- আমরা জানি না। খসড়া সংবিধানে সরকার চলছে। আমি বিরোধী দলীয় নেতা হিসেবে ওই খসড়ার কপি চেয়েও পাইনি।
ইউনূসকে সম্মান দিন
ড. ইউনূস বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন খালো।
তিনি বলেন, সরকারকে বলব, সারা বিশ্ব ইউনূস সাহেবকে সম্মান দিচ্ছে। সেখানে আমাদের বিরোধী দলের মতো তাকে মামলা দিয়ে অসম্মান করা হচ্ছে। এটা বন্ধ করুন। তাকে সম্মান দিন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, সন্তু লারমা একজন সন্ত্রাসী। তার সঙ্গে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর তুলনা হতে পারে না। আমি এর প্রতিবাদ করছি।
"অ্যাটর্নি জেনারেল নিজের দায়িত্বের অতিরিক্ত পালন করছেন। এতে সরকার ক্ষতিগ্রস্থ হচ্ছে।"
অ্যাটর্নি জেনারেল স
bdnews24