২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস: বিএনপির ১০ দিনের কর্মসূচি

স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি। মঙ্গলবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ২৫ মার্চ বিএনপির উদ্যোগে আলোচনা সভা; ২৬ মার্চ সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে ও সকাল ৯টায় শেরে-বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন; বিকাল ৩টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে নয়া পল্টনে দলের কার্যালয়ে আলোচনা সভা এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন; ২৭ মার্চ নয়া পল্টন থেকে শোভাযাত্রা; ২৮ মার্চ ছাত্রদল, ৩১ মার্চ তাঁতী দল, ১ এপ্রিল কৃষক দল ও ৪ এপ্রিল শ্রমিক দলের আলোচনা সভা। সংবাদ সম্মেলনের আগে সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এক সভায় দলের সর্বস্তরের কমিটিকে ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় 'স্বাধীনতা দিবস' পালনের নির্দেশ দেওয়া হয়। বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান এ সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএন/জেকে/১৭২৬ ঘ.