২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ-জ্বালানি খাত এডিপি বাস্তবায়নের হারে হতাশ অর্থমন্ত্রী

অর্থবছরের প্রথম ছয় মাসে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার নিয়ে হতাশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থবছরের প্রথম ছয় মাসে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার নিয়ে হতাশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, "চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাত্র ১৫ শতাংশ বাস্তবায়ন করতে পেরেছে বিদ্যুৎ বিভাগ এবং ১৮ শতাংশ মন্ত্রণালয়। আমরা এডিপি বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলাম। ...অথচ আমরা বাস্তবায়ন প্রক্রিয়া তরান্বিত করতে পারিনি।" সোমবার জাতীয় সংসদে ২০১০-২০১১ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত বাজেট বাস্তবায়ন ও আয়-ব্যয়ের গতিধারা এবং অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ কথা বলেন। সন্ধ্যা ৭টা পাঁচ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। মুহিত বলেন, বাজেটে চলতি অর্থবছরের জন্য বিদ্যুৎ বিভাগকে ৪ হাজার ৯১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও ব্যয় করতে পেরেছে ৮৯৭ কোটি টাকা। "জ্বালানি মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছিলো ৮৭৭ কোটি টাকা, যার মধ্যে প্রথম ছয় মাসে খরচ হয়েছে ১৩৫ কোটি টাকা।" অর্থমন্ত্রী বলেন, "আগামী পাঁচ বছরে জাতীয় গ্রিডে ১১ হাজার ৯৭৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ১৩১ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এ ছাড়া ২০১১ সালের মধ্যে আরো দুই হাজার ১৯৪ মেগাওয়াট যোগ হবে।" তিনি জানান, ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম দুটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে প্রাথমিক চুক্তি হয়েছে। এ ছাড়া গ্যাস উত্তোলন প্রক্রিয়াও পূর্ণ উদ্যোমে এগিয়ে চলছে। রেমিটেন্স প্রবাহে উদ্বেগ উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সা