ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপদেষ্টা কাউন্সিলের সঙ্গে বিএনপি-প্রধান খালেদা জিয়ার বৈঠক রাত ১১টা ১০ মিনিটে শেষ হয়েছে।।
শনিবার রাত সোয়া ৮টার দিকে গুলশানে খালেদার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
তার প্রেস সচিব মারুফ কামাল খান জানান এ কথা জানিয়েছেন।
এর আগে মারুফ জানান, বৈঠকে দেশের বর্তমান অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শেয়ারবাজার, পুনর্মুদ্রিত সংবিধানসহ বিভিন্ন বিষয়ে উপদেষ্টারা তাদের মতামত চেয়ারপার্সনকে দিচ্ছেন।
"উপদেষ্টা কাউন্সিলের বৈঠকের পর সিদ্ধান্ত নিতে শিগগিরই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে।"
২০০৯ সালের ৮ ডিসেম্বর দলীয় কাউন্সিলের পর গঠনতন্ত্রের ক্ষমতাবলে খালেদা জিয়া তাকে পরামর্শ দিতে ৩৫ সদস্যের এই উপদেষ্টা কাউন্সিল গঠন করেন।
উপদেষ্টা কাউন্সিলের এটি প্রথম বৈঠক।
৩৫ সদস্যের উপদেষ্টা কাউন্সিলের মধ্যে ২৯ জন উপস্থিত রয়েছেন। এরা হলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শাহজাহান ওমর, মাহমুদুল হাসান, সাঈদ এস্কান্দার, ওসমান ফারুক, উকিল আবদুস সাত্তার, এম এ মান্নান, ফজলুর রহমান পটল, মোশাররফ হোসেন এমপি, মুশফিকুর রহমান, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, খন্দকার মাহবুব হোসেন, এ জি মোহাম্মদ আলী, নুরুল ইসলাম, মাজেদুল ইসলাম, শামসুজ্জামান দুদু, এ এস এম আবদুল হালিম, রুহুল আলম চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, জহুরুল ইসলাম, হায়দার আলী, এম এ কাইয়ুম, খন্দকার শহীদুল আলম, সুজাউদ্দিন, এ জেড এম জাহিদ হোসেন, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ও আবদুল মান্নান।
অনুপস্থিত রয়েছেন খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, হারুনার রশীদ খান মুন্নু, রিয়াজ রহমান, মোসাদ্দেক আলী ফালু, আহমেদ আজম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩২৩ ঘ.
bdnews24