ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
বরিশাল ঘুরে এসে বুধবার নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এখনো কোথাও বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়নি।"
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গত ৭ মার্চ মির্জাগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এক প্রার্থী নিহত এবং পাঁচ জন আহত হন।
গত ২৪ ফেব্র"য়ারি উপকূলীয় এলাকার ৫৯৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। প্রথম পর্বে তিন বিভাগের ১২ জেলার ৭২ উপজেলার ৫৯৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে।
পটুয়াখালীতে দু-গ্র"পের সংঘর্ষে একজন নিহত হওয়ার প্রসঙ্গে সম্পর্কে জানতে চাওয়া হলে সাখাওয়াত বলেন, "ঘটনাটি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কি না তা তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে বলা যাচ্ছে না।"
মাঠে থাকবে পুলিশ-বিজিবি-র্যাব
এম সাখাওয়াত জানান, ইউপি নির্বাচনে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স হিসেবে যৌথভাবে কাজ করবে বিজিবি, র্যাব, কোস্ট গার্ড, আনসার ও পুলিশ বাহিনী।
স্থানীয় সরকারের এ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে না বলেও জানান তিনি।
সর্বশেষ পৌর নির্বাচনেও সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়নি। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে দাবি করা হলেও শেষ পর্যন্ত সেনা মোতায়েন ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাখাওয়াত বলেন, "বিজিবি, র্যাব, কোস্ট গার্ড, আনসার ও পুলিশ বাহিনী নিয়োগে শিগগির স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে চিঠি পাঠাবে কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত সময়ে এসব বাহিনী মোতায়েন করবে।"
বর্ষা নির্বাচনে বিঘ
bdnews24