বাগেরহাট, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাউকে বাধা দেওয়া বা চাপ সৃষ্টি করে বসিয়ে দেওয়া যাবে না।
সোমবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "এটা কোন রাজনৈতিক নির্বাচন নয়। প্রার্থীরা যাতে নির্দ্বিধায় ও কোন প্রকার বাধা ছাড়াই নির্বাচনে অংশ নিতে পারে তা আমাদের নিশ্চিত করতে হবে। এ জন্য সরকার আইন করে দিয়েছে। বিঘ
bdnews24