২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচনে সহিংসতাপটুয়াখালীতে সদস্যপ্রার্থী নিহত

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এক প্রার্থী নিহত এবং পাঁচ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 09:26 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

পটুয়াখালী, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এক প্রার্থী নিহত এবং পাঁচ জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় আমড়াগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত মজিবুর রহমান ইউপি নির্বাচনে ওই ওয়ার্ডের প্রার্থী ছিলেন। আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত উপকূলীয় জেলাগুলোতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। মির্জাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিপক্ষ এক ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সঙ্গে মজিবর এবং তার সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আহত মজিবুরকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংঘর্ষে আরো চার জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১০ ঘ.