২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্বাধীনতার সপক্ষের আইনজীবীরা ঐক্যবদ্ধ হোন'

অসাংবিধানিক প্রক্রিয়া যেন আবার ফিরে না আসে সেজন্য স্বাধীনতার সপক্ষের আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসাংবিধানিক প্রক্রিয়া যেন আবার ফিরে না আসে সেজন্য স্বাধীনতার সপক্ষের আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সামনে অনেক বন্ধুর ও কঠিন পথ। অসাংবিধানিক প্রক্রিয়া যেন ফিরে না আসে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকবে হবে। তিনি আইনজীবীদের উদ্দেশে বলেন, যে যে জায়গায় রয়েছেন তাকে সেই জয়গা থেকে কাজ করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সসিমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে রোববার রাতে গণবভনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা কারাগারে বন্দি থাকাকালে বর্তমান আইনমন্ত্রী শফিক আহমেদকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন দিয়েছিলেন। সে সময় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সবাই একযোগে কাজ করেছিল বলে জয়ী হয়েছিল। বিষয়টি উল্লেখ করে হাসিনা বলেন, বিপদে থাকলে আমরা ঐক্যবদ্ধ থাকি। সে বিপদ যেন না আসে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সে বিপদের সময় তারা চেয়েছিল দেশকে অসাংবিধানিক ধারায় নিয়ে যেতে। হাসিনা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের যাদের সমর্থন ছিল না, যারা পঁচাত্তরের খুনীদেরে বাহবা দিয়েছে, অসাংবিধানিক উপায়ে ক্ষমতা গ্রহণকে উৎসাহিত করেছে তারা এখনো সচেষ্ট। তাদের কাছে এখন অনেক অবৈধ অস্ত্র। এর আগে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল পরিচিতি করান আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু। প্যানেলের সভাপিত পদে মনোনয়ন পান বাছেদ মজুমদার, সহ সভাপতি কেএম সাইফুদ্দিন আহম্মেদ, একেএম জগলুল হায়দার রাব্বী। সম্পাদক পদে আবুল হোসেন। সহ সম্পাদক এসএম জহুরুল ইসলাম, মাসুদ হোসেন দোলনসহ প্যানেলে রয়েছেন ১৪ জন। পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইনমন্ত্রী মফিক আহমেদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আমীর উল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২০৯ ঘ.